শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ১৭ শিক্ষার্থী অভিযোগ তুললেন দিল্লির আশ্রমের বাবা-র বিরুদ্ধে

    ১৭ শিক্ষার্থী অভিযোগ তুললেন দিল্লির আশ্রমের বাবা-র বিরুদ্ধে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার একটি আশ্রমের ‘বাবা’-এর বিরুদ্ধে ১৭ নারী শিক্ষার্থী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়, যৌন হেনস্তার অভিযোগে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল (ইডব্লিউএস) ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের হয়রানি করতেন তিনি।

    ওই প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অভিযোগ করেন, স্বামী চৈতন্যানন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন, অশালীন মেসেজ পাঠিয়েছেন এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করেছেন। নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও অভিযুক্তের কথা শুনতে তাদের চাপ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন। তাদের এমন অভিযোগের ভিত্তিতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমিত গোয়েল।

    অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার স্থান ও অভিযুক্তের ঠিকানায় চালানো হয়েছে অভিযান এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তবে এখনো অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

    অভিযুক্তের ব্যবহৃত একটি ভলভো গাড়ি ইনস্টিটিউটটির বেসমেন্ট থেকে জব্দ করেছে পুলিশ। যাচাই করে দেখা গেছে, গাড়িটিতে জাল কূটনৈতিক নম্বরপ্লেট ব্যবহার করা হয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর আশ্রম প্রশাসন চৈতন্যানন্দকে পদ থেকে সরিয়ে দিয়েছে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন