শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জামফারায় স্বর্ণখনিতে ধস, উদ্ধারকাজ অব্যাহত

    জামফারায় স্বর্ণখনিতে ধস, উদ্ধারকাজ অব্যাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারার একটি স্বর্ণখনিতে ধস নামায় খনিতে থাকা শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন।

    ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”

    ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেছেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।

    এ ব্যাপারে আরো তথ্য জানতে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তবে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন