শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

    কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে, অভিযোগ মার্সিন সেনাদের প্রেসিডেন্টের আদেশ অমান্য করা এবং সহিংসতা উসকে দেওয়া।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।’

    বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের বাইরে ইসরাইলবিরোধী এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন!’
     
    যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হুমকির খবরে পেত্রোর অফিস বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
     
    গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে পেত্রো ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, মার্কিন নেতা গাজায় ‘গণহত্যার সাথে জড়িত’। একই সঙ্গে ক্যারিবিয়ান জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ‘ফৌজদারি মামলা’ করার আহ্বান জানান।
     
    শুক্রবার পেত্রোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যায়, তিনি নিউইয়র্কে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের এক সমাবেশে নিজের বক্তব্যের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন।
     
    এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মুক্ত ফিলিস্তিন। যদি গাজার পতন হয়, তাহলে মানবতা হেরে যাবে।’
     
    গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেত্রো ইসরাইলের কড়া সমালোচক। ২০২৩ সালের অক্টোবরে পেত্রো ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে নাৎসি বলে তুলনা করার পর ইসরাইল কলম্বিয়ায় নিরাপত্তা সরঞ্জাম রফতানি বন্ধ করে। পরে কলম্বিয়াও ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা পুরোপুরি স্থগিত করে।
     
    এর আগে ২০২৪ সালের মে মাসে পেত্রো ঘোষণা দেন, কলম্বিয়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি ইসরাইলি নেতৃত্বকে ‘গণহত্যাকারী’ আখ্যায়িত করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন