শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডা. সাবরিনা জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে

    ডা. সাবরিনা জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা তোপের মুখে পড়েছেন। এই ঘটনা ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন। তখন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত হন।

    আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তিনি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য। এরপর ছাত্রদল নেতা বলেন, বিএনপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে, আপনার এখানে আসার কথা না। আপনি আগে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছিলেন।

    জবাবে সাবরিনা বলেন, শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি, এবং ছাত্রদল নেতাদের কাছে সেই স্লোগানের প্রমাণ দেখাতে বলেন। একপর্যায়ে আকরাম তাকে উদ্দেশ্য করে বলেন, এখান থেকে চলে যেতে হবে। এরপর সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার।

    ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত কয়েকজন নেতাকর্মী সাবরিনাকে ঘিরে ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ এমন স্লোগান দিতে থাকেন। এ সময় বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে ছাত্রদল নেতাকর্মীরা তার সেখান থেকে চলে যাওয়ার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা।

    প্রসঙ্গত ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করার সময় অসৎ উদ্দেশে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জেকেজি হেলথ কেয়ার নামের একটি লাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা অর্জন করেছেন।

    আরও অভিযোগ রয়েছে, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যদের সহযোগিতায় তার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের মালিকানাধীন জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য অনুমতি পেতে সাহায্য করেছেন, যদিও প্রতিষ্ঠানটি অভিজ্ঞতাহীন, নিবন্ধনবিহীন এবং ট্রেড লাইসেন্সবিহীন ছিল।

    ২০২২ সালের ১৯ জুলাই, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জাল করোনা সনদ জালিয়াতির মামলায় সাবরিনা ও তার স্বামীসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন