শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির হাতে নেপালি নারী আহত

    মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির হাতে নেপালি নারী আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালদ্বীপে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় দেশটির পুলিশ জাহাঙ্গীর মিয়া (২৫) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালের  দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে।

    স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সান এমভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। 

    অন্যদিকে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। এ সময় তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন