বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আজ মহাষষ্ঠী: আনুষ্ঠানিকভাবে শুরু শারদীয় দুর্গোৎসব

আজ মহাষষ্ঠী: আনুষ্ঠানিকভাবে শুরু শারদীয় দুর্গোৎসব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে দেশজুড়ে চলছে আনন্দ-উচ্ছ্বাস ও সাজসজ্জা। পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গাকে বরণ করে নিতে ভক্তরা নানা আয়োজন করেছেন।

আগামী কয়েকদিন ধরে পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও ভক্তিমূলক গান পরিবেশিত হবে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলবে ধর্মীয় আচার-অনুষ্ঠান। পূজার দিনগুলোতে ভক্তরা দেবী দুর্গার কাছে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন।

দশ দিনের এই উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সেদিন সারা দেশে মিলনমেলা ও আনন্দঘন পরিবেশে ভক্তরা দেবীকে বিদায় জানাবেন।

অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে মহাষষ্ঠীর অনুষ্ঠান। ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। একই নির্ঘণ্ট মেনে দেশের সর্বত্র পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।

সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় নতজানু হবেন ভক্তরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এ বছর গজে চড়ে মর্ত্যে আসছেন দেবী, আর ফিরবেন দোলায় চড়ে।

এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে ২৫৯টি মণ্ডপ। পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন