শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • হামলার শঙ্কায় থালাপতির চেন্নাই বাড়িতে নিরাপত্তা বৃদ্ধি

    হামলার শঙ্কায় থালাপতির চেন্নাই বাড়িতে নিরাপত্তা বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিলনাড়ুর কারুতে সমাবেশে পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    রোববার (২৮ সেপ্টেম্বর) তামিলনাড়ু সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কারুরে সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় জনক্ষোভের আশঙ্কায় চেন্নাইয়ে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    ৫১ বছর বয়সি অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার রাতের সমাবেশে প্রাণহানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    সূত্র জানিয়েছে, ক্ষোভ থেকে থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশ পালনে শর্ত লঙ্ঘনের ঘটনায় থালাপতির বিজয়ের তীব্র সমালোচনা করেছেন ডিএমকে নেতৃত্বধীন তামিলনাড়ু রাজ্য সরকার।

    রাজ্য সরকারের সূত্র জানিয়েছে, আয়োজকরা পানি ও খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেনি। এর ফলে ভিড়ের মধ্যে থাকা লোকজন অজ্ঞান হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
     
    সূত্র জানায়, প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু বিজয় থালাপিকে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। অভিযোগ রয়েছে, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছান বিজয়। ততক্ষণে ভিড় মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমেও অসুস্থ হয়ে পড়েন।
     
    এনডিটিভি বলছে, বিজয়ের বক্তব্যের সময় কিছু লোক পড়ে যান। কিন্তু তখনও তিনি বক্তব্য বন্ধ করেননি। এছাড়া ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সগুলোকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। দুর্ঘটনার পর বিজয় ত্রিচি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং একটি ব্যক্তিগত বিমানে চেন্নাই চলে যান।
     
    টিভিকের একজন আইনজীবীর দাবি, সমাবেশে তারা পুলিশ নির্দেশ অনুসরণ করেছেন। তিনি বলেন, এই দুর্ঘটনা বিজয়কে প্রচণ্ড আঘাত করেছে, তিনি তামিলনাড়ুর জনগণকে ভালোবাসেন। সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় ভিড়ের মধ্যে থাকা লোকজনকে পানির বোতল বিতরণ করছেন।
     
    প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন এই রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’
     
    তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন