শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চীনে ঘুষের দায়ে সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর

    চীনে ঘুষের দায়ে সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

    এতে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন।

    জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত বলেছেন, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।

    গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন।

    দেশটির সাবেক কৃষি মন্ত্রী তাংয়ের বিরুদ্ধে দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয়। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদেরকে জনগণের কাছে ‌একেবারে বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি। 

    দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।

    চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন