শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • কিয়েভে রুশ হামলা, হতাহতের সংখ্যা ৪

    কিয়েভে রুশ হামলা, হতাহতের সংখ্যা ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিয়েভে। ইউক্রেনের রাজধানীতে এটি গত মাসের বিমান হামলার পর প্রথম বড় ধরনের বোমাবর্ষণ। খবরটি প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।

    কিয়েভ সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামের মাধ্যমে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ বছর বয়সি এক মেয়েও রয়েছে। শহরের কেন্দ্রীয় এলাকার কাছে বিস্ফোরণ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

    ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৫৯৫টি বিস্ফোরক ড্রোন ও ছদ্ম ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ৫৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের বাইরে হামলার লক্ষ্য ছিল জাপোরিজিয়া, খমেলনিটস্কি, সুমি, মিকোলাইভ, চেরনিহিভ এবং ওডেসা অঞ্চল। জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, দেশজুড়ে রুশ হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

    জেলেনস্কি লিখেছেন, এই ঘৃণ্য হামলা জাতিসংঘের সাধারণ অধিবেশন সপ্তাহের শেষের দিকে ঘটেছে। এ থেকে রাশিয়ার প্রকৃত অবস্থান বোঝা যাচ্ছে। মস্কো লড়াই চালিয়ে যেতে ও হত্যা করতে চায়। বিশ্বের উচিত রাশিয়াকে আরও চাপে রাখা।

    ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ৭০-এ দাঁড়িয়েছে এবং ১০০টিরও বেশি নাগরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জাপোরিজিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভ জানান, ওই অঞ্চলে আহত ২৭ জনের মধ্যে তিনজন শিশু রয়েছে। রাজধানীতে ২০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এদিকে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করছে।

    আগে রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন ভ্যান্স বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের চাহিদা প্রশাসন পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন