শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ফিলিস্তিন পরিস্থিতির প্রেক্ষাপটে স্পেনের ইসরায়েলবিরোধী পদক্ষেপ

    ফিলিস্তিন পরিস্থিতির প্রেক্ষাপটে স্পেনের ইসরায়েলবিরোধী পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পেন ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার পর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

    স্পেনের সংবাদপত্র এল পাইস সংবাদ জানিয়েছে, রোটা (কাডিজ) এবং মোরন দে লা ফ্রন্টেরা (সেভিলা) ঘাঁটি দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান বা জাহাজের ট্রানজিট বাতিল করেছে সরকার।

    স্প্যানিশ সংবাদপত্রটির মতে, এর ফলে ইসরায়েলি অঞ্চলে সরাসরি যাওয়া জাহাজ এবং মধ্যবর্তী স্থানের মাধ্যমে যাওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো প্রভাবিত হবে।

    সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, স্পেন তাদের ঘাঁটিতে মার্কিন পণ্যবাহী বিমান বা জাহাজ তল্লাশি করে না। পেন্টাগন মার্কিন জাহাজে পাঠানো পণ্যবাহী জাহাজ সম্পর্কে তথ্য গোপন রাখতে পারে। যদি এটি হয়, তবে দুই মিত্রের মধ্যে আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

    গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে মাদ্রিদ আগে থেকেই বেশ কঠোর অবস্থান নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলি গণহত্যার একজন স্পষ্ট সমালচক।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

    চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে।

    ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।

    গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন