বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • গুইমারা'র পরিস্থিতি এখনো থমথমে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার 

    গুইমারা'র পরিস্থিতি এখনো থমথমে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গতকাল অবরোধ চলাকালে গুইমারায় মোটরসাইকেল, দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।   দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ পাহাড়ী নিহত হয়েছে এবং ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। 

    রোববারের ঘটনায় আজও  গুইমারা উপজেলার  রামসু বাজার এলাকায়  থমথমে পরিস্হিতি বিরাজ করছে। আজ সকাল থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। রামসু বাজার এলাকার প্রবেশমূখে এবং গুইমারা বাজারের বিভিন্ন পয়েন্টে  সেনাবাহিনী, আর্মড পুলিশ, বিজিবি, পলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যার ৭ এর সদস্যরা টহল দিচ্ছে। 

    সরেজমিনে রামসু বাজার এলাকার গিয়ে দেখা যায় গতকাল হলুদ গোদাম ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর বাসভবনে দেওয়া আগুন এখনো জ্বলছে। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সদসস্যরা  হলুদ গোমের আগুন নিভাচ্ছে। 

    আজ সকাল থেকে গুইমারা বাজারের কিছু কিছু দোকান খুলেছে তবে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। ১৪৪ ধারা ও অবরোধ চলমান থাকায় সাধারন মানুষ রাস্তায় বাহির হচ্ছে না এবং দুরপাল্লার কোন যান বাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্বল্পপাল্লার কিছু সিএনজি ও অটোরিকশা চলছে। 

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন গতকালের ঘটনার গুইমারাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন