বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • নির্বাচিত সরকার না হলে চলমান সংকট দূর করা যাবে না : তানিয়া রব

    নির্বাচিত সরকার না হলে চলমান সংকট দূর করা যাবে না : তানিয়া রব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থিতিশীল ও নির্বাচিত সরকার গঠন ছাড়া চলমান সংকট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় যুব পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তানিয়া রব বলেন, “পিআর পদ্ধতি ভালো হলেও আমাদের জন্য এটি নতুন। এখন এ বিষয়টি সামনে এনে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবে আমরা রাজনৈতিক মহল রাষ্ট্রকে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।”

    রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদারের সভাপতিত্বে এবং পৌর যুব পরিষদের আহ্বায়ক বাছেত আলম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন