শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • অন্তর্বর্তী সরকারের নির্দেশে অলির দেশত্যাগে বাঁধা

    অন্তর্বর্তী সরকারের নির্দেশে অলির দেশত্যাগে বাঁধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং চারজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসের শুরুতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতার তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, নেপালের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল সোমবার এই তথ্য জানিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে জেন-জিদের নেতৃত্বে ৮ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয় নেপালে। মারাত্মক দমন-পীড়নের পর বিক্ষোভে দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। মাত্র দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন। এই বিক্ষোভের জেরে অলি সরকারের পতন ঘটে এবং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

    সাবেক প্রধানমন্ত্রী অলি ছাড়াও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতারাজ থাপা ও দুজন শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা। দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহিংসতা তদন্তের জন্য কমিশন গঠন করেছেন। এই কমিশনের সুপারিশে রোববার ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সুশীলা কার্কি আগামী ২০২৬ সালের মার্চ মাসে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিষেধাজ্ঞা ‘এরই মধ্যে কার্যকর হয়েছে’।

    তদন্ত কমিশনের সদস্য বিগইয়ান রাজ শর্মা রোববার এক বিবৃতিতে জানান, এই পাঁচজনকে কাঠমান্ডু ত্যাগ করার জন্যও অনুমতি নিতে হবে। কারণ, তাঁদের যেকোনো সময় তদন্তের জন্য হাজির হওয়া লাগতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন