শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা

    চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই, দরপত্র জমা দিতে গিয়ে, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    দরপত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এনিয়ে শীঘ্রই আমরা ব্যবস্থা নেবো।

    রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, দরপত্র ছিনতাই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং যথাস্থানে বলে দেওয়া হয়েছে।

    রেলসূত্র বলছে, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেটের জন্য দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র কেনার শেষ দিন পর্যন্ত ৯টি সিডিউল বিক্রি হয়। দরপত্র জমা না দিতে নূর টের্ড্রাসকে একটি পক্ষ থেকে বলা হয়। এরই মধ্যে রেলের চাকুরিচ্যুত কর্মচারী মাহাবুবের বিরুদ্ধে দরপত্র জমা না দিতে হুমকির অভিযোগ উঠে।

    নূর টের্ড্রাস সকাল ১১ টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম কার্যালয়ে গিয়ে, টেন্ডারবক্সে সিডিউল জমা দিতেই, এক্সইএন পিএনডি আব্দুর রহিমের চোখের সামনেই, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবপ নূর ট্রেডার্স এক্সইএন পিএনডি আব্দুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি এ বিষয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুক্তভোগী প্রতিষ্ঠানকে।

    তথ্যসূত্র বলছে, দরপত্র ছিনতাই ঘটনার দেড় ঘন্টা পেরুলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন