বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মাত্র ১৫–২০ মিনিটে ত্বক হবে টানটান ও দীপ্তিময়

মাত্র ১৫–২০ মিনিটে ত্বক হবে টানটান ও দীপ্তিময়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সুন্দর ও উজ্জ্বল ত্বক চাইলে ঘরোয়া ফেসপ্যাক খুবই কার্যকর। তবে ত্বকের ধরন অনুযায়ী প্যাক বেছে নেওয়াই সবচেয়ে ভালো ফলাফল দেয়।

তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক

ডিমের সাদা অংশ + শসার রস + পুদিনা পেস্ট

  • এই মিশ্রণ ত্বককে টানটান করে এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।
  • ব্যবহারের পর মুখ সতেজ ও ঝকঝকে অনুভূত হবে।

মুলতানি মাটি + গোলাপ জল + সামান্য চন্দন গুঁড়ো

  • ১৫–২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বক পরিষ্কার ও তেলমুক্ত হবে, সঙ্গে থাকবে স্বাভাবিক উজ্জ্বলতা।

শুষ্ক ত্বকের জন্য ফেসপ্যাক

কমলার খোসা গুঁড়ো + দুধ + নারকেল তেল

  • ত্বককে স্ক্রাব ও ময়েশ্চারাইজ করবে।
  • শুষ্ক ত্বককে নরম ও কোমল রাখে।

মধু + পাকা পেঁপে

  • ত্বককে উজ্জ্বল, কোমল ও সতেজ রাখবে।
  • নিয়মিত ব্যবহার ত্বকের দীপ্তি বৃদ্ধি করে।

ব্যবহার নিয়ম

সপ্তাহে ৩–৪ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক হবে সতেজ, দীপ্তিময় ও স্বাস্থ্যবান।

ঘরোয়া ফেসপ্যাক প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় রাসায়নিকের প্রভাব নেই এবং ত্বকের পক্ষে নিরাপদ।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন