বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • সীতাকুণ্ডে রিকশা ছিনতাই: গলা কেটে চালক হত্যা

    সীতাকুণ্ডে রিকশা ছিনতাই: গলা কেটে চালক হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই করতে গিয়ে জিহাদ নামের(১৭)বছর বয়সী এক কিশোর চালককে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা।

    জানা যায়, গতকাল মঙ্গলবার রাতের দিকে  পৌরসভার শেখপাড়া এলাকায় ছিনতাইকারীরা রিকশা ভাড়া নিয়ে পৌঁছানোর পর চালকের ওপর হামলা চালায়।একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর ব্যাটারি রিকশা নিয়ে পালিয়ে যায়।নিহত জিহাদ সন্দ্বীপ উপজেলার দিদার হোসেনের ছেলে।

    সেই সীতাকুণ্ড জিনিয়াস স্কুলের  ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অর্থিক সমস্যার কারণে মার্চ মাসের শেষের দিকে সর্বোচ্চ ছাড়দিয়ে জিনিয়াস স্কুলে মো. জিহাদকে ভর্তি নিয়েছে ছিল। পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার বন্ধ পরিবারকে কিছুটা সাহায্য করার জন্য রিক্সা নিয়ে বাহির হয়েছিল। পরে ছিনতাইকারী গলা কেটে হত্যা করে।

    রাত গভীর হলে রিকশা চালক জিহাদ ঘরে না ফেরায়,পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে মাদামবিবির হাট এলাকায় রিকশা বিক্রির সময় দুজনকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার দিকে আসামিদের বসবাসরত এলাকা বিল্লে বাড়ির পাশের একটি বাগান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে।আটকৃতদের নাম মো. মহিউদ্দিন (২৩) ও মানিক (২৪)। 

    বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো.আলমগীর হোসেন।

    তিনি বলেন, নিহতের শরীরে হত্যার স্পষ্ট আলামত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

    আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন