শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • আগামী দিনের বাংলাদেশে মন্দিরও পাহারা দিতে হবে না: রেজাউল করিম

    আগামী দিনের বাংলাদেশে মন্দিরও পাহারা দিতে হবে না: রেজাউল করিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, 'আমরা পূজাতে এসে যখন দেখি পুলিশ দাঁড়িয়ে আছে তখন খুব বেশি ভালো লাগে না। হয়তো কেউ মনে করতে পারে পুলিশ দাঁড়িয়ে থাকলে তো ভালো হয়। আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মসজিদ যেমন পাহারা দিতে হয় না, আগামী দিনের বাংলাদেশে মন্দিরও পাহারা দিতে হবে না।'

    মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    রেজাউল করিম বলেন, 'কতিপয় কুচক্রী মহলের কারণে, অপরাজনীতির কারণে আজকের এ অবস্থাটা তৈরি হয়েছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এ বাংলাদেশের কালো রেখাটা মুছে ফেলতে চাই।'

    তিনি বলেন, 'আমরা প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা ভাবে পালন করবো। কিন্তু বাংলাদেশের দুর্নীতির প্রশ্নে, বাংলাদেশ এগিয়ে নেবার প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার প্রশ্নে, আমাদের সকলের পরিবারের শান্তিতে থাকার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন ভূমিকা পালন করবো। আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।'

    এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম, সেক্রেটারী হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল খায়ের, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন