শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

    ডাক্তারদের লেখা পাঠযোগ্য রাখতে নতুন নির্দেশনা

    ডাক্তারদের লেখা পাঠযোগ্য রাখতে নতুন নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডাক্তারদের হাতের লেখা এতটাই খারাপ হয় যে তা কেবল ফার্মাসিস্টরাই পড়তে পারেন—এমন রসিকতা সারা বিশ্বে প্রচলিত। তবে সম্প্রতি এক নতুন আদেশে এই বিষয়টি নতুনভাবে গুরুত্ব পেয়েছে।

    পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছে, ‘পাঠযোগ্য চিকিৎসা প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার, কারণ এটি জীবন-মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে।’

    এই নির্দেশনা আসে এক মামলায়, যেখানে অভিযোগ ছিল ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির। বিচারপতি জসব্রীত সিং পুরি অভিযুক্তের জামিন আবেদন শুনছিলেন। মামলার শুনানির সময় তিনি সরকারি চিকিৎসকের করা মেডিকো-লিগ্যাল রিপোর্ট দেখেন, যা এতটাই অস্পষ্ট ছিল যে এক অক্ষরও বোঝা যায়নি।

    পরে রায়ে বিচারপতি লিখেছেন, ‘এটি আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কারণ রিপোর্টের একটি শব্দও পাঠযোগ্য ছিল না।’

    বিচারপতি পুরি আরও মন্তব্য করেন, ‘যখন প্রযুক্তি ও কম্পিউটার সহজলভ্য, তখনও সরকারি ডাক্তাররা এমন প্রেসক্রিপশন লিখছেন যা কেউই পড়তে পারে না, হয়ত কয়েকজন কেমিস্ট ছাড়া।’

    এর পর আদালত সরকারকে মেডিকেল কলেজে হাতের লেখার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন এবং আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালুর নির্দেশ দিয়েছেন।

    এ ছাড়া এর মধ্যে সব চিকিৎসককে প্রেসক্রিপশন স্পষ্টভাবে এবং বড় হাতের অক্ষরে লেখার নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন