শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মরক্কোতে জেন জি বিক্ষোভের উত্তাপ: পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ, নিহত ২

    মরক্কোতে জেন জি বিক্ষোভের উত্তাপ: পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ, নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে মরক্কোতে তরুণ প্রজন্মের (জেন জি) বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

    রয়টার্স জানায়, লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা থানায় অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করে।

    শুধু থানাই নয়, আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও একাধিক দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তরুণরা দোকান ভাঙচুর করে পণ্য লুট করেছে।

    বেকারত্ব হ্রাস, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর রাজধানী রাবাতে আন্দোলন শুরু করে ‘জেন জি ২১২’ নামের সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যম—টিকটক, ইনস্টাগ্রাম ও গেমিং অ্যাপে প্রচার চালিয়ে দ্রুত সংগঠনটি জনপ্রিয়তা অর্জন করেছে। মাত্র কয়েক দিনে তাদের সদস্যসংখ্যা ৩ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজারে।

    মরক্কোর প্রধান পর্যটন শহর মারাকেশেও বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে। তারা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করছে।

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোয় বেকারত্বের হার ১২.৮ শতাংশ। এর মধ্যে তরুণদের মধ্যে বেকারত্ব ৩৫.৮ শতাংশ এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে তা ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

    শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময়ের সঙ্গে তা ক্রমে সহিংসতায় রূপ নিচ্ছে। তবে ক্যাসাব্লাঙ্কা, ওউজদা ও তাজা শহরে এখনও কোনো বড় সহিংসতা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন