বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেষ মুহূর্তে ইলিশ কিনতে গিয়ে হতাশা ক্রেতারা, দাম লাগামহীন

    শেষ মুহূর্তে ইলিশ কিনতে গিয়ে হতাশা ক্রেতারা, দাম লাগামহীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মা ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৩ অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগ মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটসহ এবং স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। ইলিশের সরবরাহ কম থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ক্রেতাদের বিপুল চাহিদার কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে, ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম। 

    বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশ টাকা থেকে চার হাজার টাকায়। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা মাছঘাটে দেখা গেছে ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়। 

    ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা ক্রেতা আরিফুর রহমান বলেন, কয়েকদিন পরেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আসবে। যে কারণে এই ঘাটে ইলিশের দরদাম দেখার জন্য আসছি। তবে মাছের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি। শহর থেকে আসা আরেক ক্রেতা তানভীর আহমেদ বলেন, ছোট, মাঝারি এবং বড় সাইজের কম বেশি ইলিশ এই ঘাটে আছে। পদ্মা-মেঘনা থেকে জেলেরা ইলিশ ধরে সরাসরি এই ঘাটে নিয়ে আসে। এখানে বরফ ছাড়া তাজা ইলিশ পাওয়া যায়। যে কারণে এখানে আসি। 

    তবে বাজেটের সাথে মিল না হওয়ায় কেনা সম্ভব হয়নি। এই ঘাটের খুচরা ইলিশ বিক্রেতা আইয়ুব আলী বলেন, গত কয়েকদিন ইলিশ কম পাওয়া যাচ্ছে। যে কারণে ছোট সাইজের ইলিশ প্রতিহালি (২শ’ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে সাড়ে চারশ থেকে সাতশ টাকা। আটশ থেকে নয়শ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ টাকা। আর এক কেজি দুইশ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার ৫শ’ টাকা থেকে চার হাজার টাকায়। 

    হরিণা মাছ ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, এবার মৌসুমে কম-বেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা দেশজুড়ে। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তারাও অনেকে এখান থেকে এসে নিয়ে যায়। 

    চাঁদপুর সদরের জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, চলতি বছরে জাটকা রক্ষায় প্রশাসন কঠোর ছিল। ফলে জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছে। তবে দাম অনেক বেশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন