বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

    বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে খামারবাড়ির কেআইবিতে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মণ্ডপেও এই দৃশ্য লক্ষ্য করা গেছে। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা সমাপনী পূজা, মন্দিরে প্রণাম ও সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দে মাতোয়ারা হয়েছেন। নারীরা দেবীর চরণের সিঁদুর দিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছেন।

    বিজয়া দশমীতে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে। প্রতিমা পরিবহনের জন্য ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় জানান, কিছুক্ষণের মধ্যে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরের দিকে নেওয়া হবে এবং বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

    হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। এই দিনে মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা—বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা করাই মূল তাৎপর্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন