বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • লক্ষ্মীপুরে সাবেক এমপি এডঃ নয়নের বাড়িতে ফের ভাংচুর-অগ্নিসংযোগ

    লক্ষ্মীপুরে সাবেক এমপি এডঃ নয়নের বাড়িতে ফের ভাংচুর-অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আবারও আগুন দিয়েছে ছাত্র-জনতা। 

    বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের এ নেতার বাসভবনে আগুন দেয় তারা।

    সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। জুলাই অভ্যুত্থানের পর নয়নসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন– এমন একটি ছবি প্রকাশ পেয়েছে।

    নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িটি পরিত্যক্ত ছিল। গত কয়েকদিন ধরে গোপনে বাড়ির ভেতরে সংস্কার করা হচ্ছে। বিষয়টি ছাত্র-জনতার নজরে আসার পর তারা পুনরায় বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

    ছাত্র–জনতার অভিযোগ, জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে চারজন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে মামলায় অন্যতম আসামি নুর উদ্দিন চৌধুরী নয়ন। অথচ গোপনে কে বা কারা তার বাড়িটি সংস্কার করছেন।

    সংস্কার কার্যক্রমের নিন্দা জানিয়ে ছাত্র–জনতা জানায়, সাবেক এমপি নয়নের বাড়ি সংস্কারের কোনো সুযোগ নেই।

    এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রজনতা। এসময় কিছু দুষ্কৃতি লুটপাট করেছে মূল্যবান জিনিসপত্র। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি আবারও নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

    এ নিয়ে ৩ বার আওয়ামী লীগের এ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক করে।

    তবে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ‘আগুন দেওয়ার বিষয়টি জানা নেই। খবর নিচ্ছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন