বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩ গ্রেফতার

    মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। 

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্ট গার্ড  কেরুণতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। 

    অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শট গানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ সন্ত্রাসী শাহজানসহ তার ২ সহযোগি কুখ্যাত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।

    জানা গেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন