বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • গুইমারায় সহিংসতা: ২ মামলায় ২৫০-৩০০ অজ্ঞাত আসামীর নাম

    গুইমারায় সহিংসতা: ২ মামলায় ২৫০-৩০০ অজ্ঞাত আসামীর নাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারায় অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানুষ হত্যার অভিযোগে গুইমারা থানায় দুটি পৃথক মামলা করেছে পুলিশ। এই দুই মামলায় মোট ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।

    গত ২৮ সেপ্টেম্বর রবিবার গুইমারাতে ১৪৪ ধারা ভঙ্গ করে অবরোধকারীরা পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। এসময় সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং হত্যার মতো সহিংস ঘটনা ঘটে।

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বা ব্যক্তি পক্ষ থেকে অভিযোগ দাখিল না করায় পুলিশ বাদী হয়ে জনস্বার্থে দুটি মামলা দায়ের করেছে।
    ওসি বলেন, "মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

    গত ১ অক্টোবর, ২০২৫ তারিখে গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন: ১ নং মামলায় অবরোধ চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, অগ্নিসংযোগ এবং লুটতরাজের অভিযোগে ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে।

    ২ নং মামলা সহিংসতাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে, যেখানে অজ্ঞাত সংখ্যক আসামীর কথা বলা হয়েছে।

    এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই হাবিবুর রহমান ও এসআই মো. আইয়ুব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন