শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজা অভিমুখে ভেসে চলছে সুমুদ ফ্লোটিলার ‘ম্যারিনেট’

    গাজা অভিমুখে ভেসে চলছে সুমুদ ফ্লোটিলার ‘ম্যারিনেট’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করলেও শেষ জাহাজ ‘ম্যারিনেট’ এখনও ভেসে চলছে। পোল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটিতে ৬ জন যাত্রী রয়েছেন।

    ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

    জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা সমাধান করা হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।

    ফ্লোটিলা আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অন্য সব জাহাজ আটক হলেও ম্যারিনেট এখনো যাত্রা অব্যাহত রেখেছে। তাদের ভাষায়, ‘এটি শুধু একটি জাহাজ নয়, এটি ‘সুমুদ’— ভয়, অবরোধ ও নিষ্ঠুরতার মুখে অটলতা।’

    আয়োজকরা আরও বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন