শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • মহেশখালীতে তৃণমূল নেতা কর্মীদের সমাবেশে ডক্টর হামিদুর রহমান

    মহেশখালীতে তৃণমূল নেতা কর্মীদের সমাবেশে ডক্টর হামিদুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     মহেশখালীতে তৃণমূল নেতাদের সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীর কাছে মৌলিক সংষ্কার করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

    এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছেন। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরী হওয়ার আশংকা রয়েছে। তাই দেশে গনতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সু্ষ্ঠু  নির্বাচনের আয়োজন  করতে হবে।  

    মহেশখালী কুতুবদিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,আমাদের  দুইটি উপজেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে পর্যটন শিল্পের জন্য  বিশাল সমুদ্র সৈকত,লবণ চিংড়ি পানসহ অনেক প্রাকৃতিক গ্যাস,মৎস্য, ইউরোনিয়েমের মতো মূল্যবান সম্পদ রয়েছে। যা নতুন অর্থনৈতক সম্ভাবনার দ্বার উম্মোচন করবে। এ সম্ভাবনাকে  বিকশিত করার জন্য সৎ, যোগ্য নেতৃত্বের  বিকল্প নেই। 

    তিনি বলেন, মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। গভীর সমুদ্র বন্দর নির্মানসহ মাস্টার প্লান বাস্তবায়ন  হলে  লক্ষ, লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কোন মানুষ বেকার থাকবে না। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মানসহ মাস্টার প্লান বাস্তবায়ন করে মহেশখালী - কুতুবদিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে আমাদের দ্বীপ দুটি সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। 

    কেন্দ্রীয় নেতা হামিদ আযাদ বলেন, আমার ঘরে খাবারের আয়োজন চলবে আর পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে? তা কখনো হতে দেয়া হবেনা। তিনি গভীর সমুদ্র বন্দরে নিয়োজিত শ্রমিকের ৫০% শ্রমিক স্থানীয় ভাবে নিয়োগ দেয়ার জন্য  সরকারের কাছে জোর দাবি জানান। 

    ডক্টর হামিদুর রহমান আযাদ ২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন,  আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আবার নতুন ফ্যাসিবাদের পুনঃউত্তান হবে। আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ ৫৪ বছরের ব্যর্থ রাজনীতির পথে হাটবে না নতুন ধারায় ক্ষুদা, দরিদ্র মুক্ত, চাঁদাবাজ, দখল বাণিজ্য ও  দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মান হবে।

    সব কিছু নির্ভর করবে আপনার আমার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। তাই ২৪এর  জুলাই গণঅভ্যুত্থানের স্প্রিটি ধারণ করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে অবাদ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।  

    গত ৩ অক্টোবর  মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

    পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি  মোঃ সোহেল শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি,অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাষ্টার আনসারুল্লাহ হেলালী, নুরুল আমিন শান্ত সহ তৃনমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন