শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পাকিস্তানকে সর্বজনীন সতর্কবার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান

    পাকিস্তানকে সর্বজনীন সতর্কবার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে চায়, তবে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের এখন ভাবা উচিত—তারা আদৌ মানচিত্রে থাকতে চায় কি না।

    শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

    হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘অপারেশন সিঁদুর ১.০’র সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

    ‘পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে’, যোগ করেন ভারতীয় সেনাপ্রধান।

    এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’ 

    প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।

    এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। 


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন