বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে

    সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল-ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে সচিবালয়কে উদাহরণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    শনিবার (৪ অক্টোবর) সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা ব্যবহার রোধ করা হবে। যার কাছে নিষিদ্ধ ব্যাগ থাকবে, তাদের কাগজ বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে।

     মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সব মন্ত্রণালয়কে সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে। সভা-সেমিনারেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার নিষিদ্ধ। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    অফিস কর্মকর্তাদেরও এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করতে হবে।

    আগামী ৫ অক্টোবর থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন