শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ক্ষেপণাস্ত্র হামলায় অচল তেল আবিব বিমানবন্দর

    ক্ষেপণাস্ত্র হামলায় অচল তেল আবিব বিমানবন্দর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলের তেলআবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ।

    রোববার (৫ অক্টোবর) সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।

    একই সময়ে জায়নিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

    ইসরায়েলি চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    এদিকে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে।  

    টাইমস অব ইসরায়েল আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি।

    আইডিএফ জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে, যখন গাজায় হামাসবিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরাইলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত ৪১টি ড্রোন ইসরাইলের দিকে পাঠানো হয়েছে।

    এ ছাড়া, চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

    প্রসঙ্গত, ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইয়েমেন বারবার ইসরায়েলবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন