বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ

    বিশেষ  সম্মাননা পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক   ও প্রকাশক মোহাম্মদ মাসুদ।

    গতকাল  শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    উল্লেখ্য,  ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশের মাধ্যমে  ২০১৫ সালে   দৈনিক সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠার পর  নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক সবুজ বাংলাদেশ  পত্রিকাকে সাধারণ তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা  পেয়ে সম্পাদক  মোহাম্মদ মাসুদ   মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে  কৃতজ্ঞতা  প্রকাশ করে বলেন  যিনি   সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।

    তিনি সাংবাদিকদের  উদ্দেশে বলেন,   আমি  আমার সাংবাদিকতায়  নানা বাধাবিপত্তির মধ্যেও   বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম এবং যতোদিন বেচে থাকবো ঠিক সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন