শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জয়পুরের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৬

    জয়পুরের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরের সরকারি ট্রমা সেন্টারে ভয়াবহ আগুন লেগে অন্তত ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে হাসপাতালের কর্মকর্তা অনুরাগ বলেন, জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে এবং দ্রুত পাশের একটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

    এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।
    তিনি বলেন, পাঁচজন রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে রাজস্থানের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে দুটি ওয়ার্ড থেকে আরো ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগী আসেন।

    জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, ফরেনসিক বিজ্ঞান ল্যাবরেটরির তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণ করা হবে। রাজস্থান রাজ্য সরকারও আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে এএনআই জানিয়েছে।

    সংবাদ সংস্থাটি আরো জানায়, তদন্তের আওতায় থাকবে—অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে গৃহীত পদক্ষেপগুলো।

    ভারতে অতীতেও হাসপাতালগুলোতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশ কয়েকটি ক্ষেত্রে কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।

    গত বছরের নভেম্বরে উত্তর প্রদেশ রাজ্যের একটি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লেগে ১০ নবজাতক দগ্ধ ও শ্বাসরোধে মারা যায়। তার আগে গত মে মাসে রাজধানী নয়াদিল্লির একটি বেবি কেয়ার হাসপাতালে আগুনে আরো ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল।
    সূত্র : রয়টার্স


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন