শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে ধাক্কা ভারতীয় শিক্ষার্থীদের

    যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে ধাক্কা ভারতীয় শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কড়া ভিসানীতিতে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

    যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।

    ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ভারত অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম।

    ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়। গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসাপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।

    এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে  চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয়।

    এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন। ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে।

    এইচ-১বি ভিসার ফি-ও অনেক বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ভারতীয়  ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় আঘাত। কারণ এই ভিসার আওতায় প্রতি বছর যেসব বিদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ যুক্তরাষ্ট্রে যান, তাদের বেশিরভাগই ভারতীয়। এইচ-১বি ভিসার আওতায় প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো ভারতীয় কর্মীদের নিত। সেই ফি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

    মার্কিন ভিসানীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। তার অংশ হিসেবে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসার পরিমাণ বাড়িয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন