শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইরান-সমর্থিত হুতি হামলায় ডাচ নাবিকের মৃত্যু

    ইরান-সমর্থিত হুতি হামলায় ডাচ নাবিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন এক ডাচ নাবিক। গত সপ্তাহে এডেন উপসাগরে নেদারল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজে আক্রমণ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। ওই হামলায় আহত নাবিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে জাহাজটির আমস্টারডামভিত্তিক অপারেটর স্প্লিথফ।

    মঙ্গলবার (৭ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি নিহত ক্রুর সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি। তবে একজন মুখপাত্র ডাচ সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফিলিপিনো ছিলেন।

    মিনার্ভাগ্রাচট নামে জাহাজটি এডেন উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। হঠাৎ একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে জাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। জাহাজে আগুন ধরে যায় এবং কিছু অংশ ভেঙে পড়ে। বড় বিপদের আগমুহূর্তে ১৯ জন ক্রুকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার এগিয়ে আসে। ক্রুরা রাশিয়ান, ইউক্রেনীয়, ফিলিপিনো ও শ্রীলঙ্কান।

    হুতিদের স্লোগান ‘আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের ওপর অভিশাপ’। তারা ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জাহাজে আক্রমণ শুরু করে। ওই বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন থেকে লোহিত সাগরসহ ইয়েমেন ঘেঁষে চলাচলকারী জাহাজে হামলা হয়ে আসছে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন