শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রেনেট ছাড়াই বানান ক্রিমি মোজারেলা চিজ

    রেনেট ছাড়াই বানান ক্রিমি মোজারেলা চিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোজারেলা চিজ স্বাদে নরম ও দুধের মতো ক্রিমি, যা পিজ্জা, পাস্তা কিংবা সালাদের স্বাদ বাড়াতে দারুণ। এই রেসিপিতে আমরা ব্যবহার করব রেনেট ছাড়া সহজ ও ঘরে বানানো পদ্ধতি, যা আপনাকে স্বচ্ছন্দে ঘরে তাজা মোজারেলা চিজ তৈরির সুযোগ দেবে। এটি দ্রুত, নিরাপদ এবং দুধের খাঁটি স্বাদ বজায় রাখে।

    মোজারেলা চিজ রেসিপি - (রেনেট ছাড়া)

    উপকরণ

    • দুধ (ফুল ক্রীম) - ১ লিটার (কাচা)
    • ভিনেগার - ১/৪ কাপ
    • পানি - ১/৪ কাপ
    • লবন - ১ চা চামচ

    প্রণালি

    • প্রথমে এক লিটার ফুলক্রিম দুধ হাড়িতে নিয়ে চুলায় বসাতে হবে, অনবরত নাড়তে হবে। দুধ যখন কুসুম গরম হবে (হাতের আঙ্গুল ডুবানো যায়) তখন চুলা বন্ধ করে দিতে হবে ।
    • তারপর পানি আর ভিনেগার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। হালকা ভাবে নাড়তে হবে, এক সময় আঠালো দলা হয়ে যাবে (ছবির মতো) তখন ছেকে নিতে হবে।
    • এবার ছানা হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে এর মধ্যে জমে থাকা পানি বের করে নিতে হবে। একটি পাত্রে গরম পানিতে লবন মিশিয়ে নিয়ে (আঙ্গুল দেওয়া যায় এমন গরম) তারপর ছানাটা এই পানিতে দশ সেকেন্ডের মত রেখে আবার এটিকে চেপে ভেতরের পানি বের করে নিতে হবে (টক ভাব বের হয়ে যাবে)
    • ছানাটাকে একটু টেনে টেনে রাবারের মতো করতে হবে। আর বার বার পানিতে ধুয়ে নিতে হবে। তারপর আবার নরমাল পানিতে ভিজিয়ে রেখে চেপে পানি ঝড়িয়ে নিয়ে গোল শেইপ করে নিয়ে একটি পলিথিনে ভালমতো মুড়িয়ে নরমাল ফ্রিজে ৩ ঘন্টা রাখলেই তৈরি মোজারেলা চিজ।

    নোট -

    • দুধ বেশী গরম হলে ছানা কেটে যাবে।
    • ভিনেগার আর পানি সমান মাপ হবে।
    • ভিনেগার এর পরিবর্তে লেবুর রস দিতে পারেন।
    • গুড়া দুধ দিয়ে করলে ১ কাপ ফুল ক্রিম গুড়া দুধ + ৩ কাপ পানি ব্যবহার করবেন।
    • বেশি গরম পানিতে চিজ দেয়া যাবে না তাহলে চিজ সিদ্ধ হয়ে যাবে।

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ