শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সমন্বয়কারীর বিদায়ি বৈঠক

    প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সমন্বয়কারীর বিদায়ি বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উভয়ের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে লুইস উচ্চ-স্তরের সপ্তাহে নিউইয়র্কে তার অত্যন্ত সফল মিশনের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।

    বাংলাদেশ ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং উন্নয়ন যাত্রায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে, তখন টেকসই সহযোগিতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্বের ওপরও এই বৈঠকে জোর দেওয়া হয়েছে।

    তার মেয়াদের কথা স্মরণ করে গুইন লুইস বলেন, ‘গত সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের জনগণের সেবা করা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান এবং সুযোগ।’

    তিনি বলেন, ‘আমি এই জাতিকে সংজ্ঞায়িত করে এমন স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং উদারতা প্রত্যক্ষ করেছি। সরকার, নাগরিক সমাজ এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করা গভীরভাবে অনুপ্রেরণাদায়ক।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন