শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইসরায়েলে আটককালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ গ্রেটার

    ইসরায়েলে আটককালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ গ্রেটার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আটকের পর ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। স্থানীয় সময় মঙ্গলবার গ্রেটা অভিযোগ করেন, গাজা যাওয়ার পথে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে আটক হওয়ার পর তাদেরকে ইসরায়েলের কারাগারে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজ দেশে ফিরে স্টকহোমে সংবাদ সম্মেলনে কথা বলেন গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি সেনারা তাঁকেসহ অন্যদের  ‘অপহরণ ও নির্যাতন’ করেছেন।

    এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি গ্রেটা। সাংবাদিকেরা বারবার জানতে চাইলে তিনি শুধু জানান, তাঁকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ পর্যন্ত দেয়নি।

    গ্রেটা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি, তা বলতে চাই না। আমি চাই না, খবরের শিরোনাম হোক যে গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। এটা মূল গল্প নয়। আমাদের সঙ্গে যা ঘটেছে, তা গাজার মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার তুলনায় কিছুই না।’

    এদিকে গ্রেটার অভিযোগের প্রতিক্রিয়া জানতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছ রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি বলে একাধিকবার দাবি করেছে ইসরায়েল।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আটক সবাইকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। তাঁদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি এবং সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে।’

    গ্রেটা থুনবার্গ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের গাজামুখী নৌবহরে ছিলেন। বহরটি গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং অবরুদ্ধ এ অঞ্চলের মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। সম্প্রতি ফ্লোটিলা বহরের ৪৭৮ যাত্রীর সঙ্গে গ্রেটাকেও আটক করে ইসরায়েল। গত সোমবার তাঁকে নিজ দেশে থেকে ফেরত পাঠানো হয়।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন