বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মক্কায় হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকরের কথা বলল পাকিস্তান স্বপ্নে ভিক্ষুক দেখলে কী হয়, কোরআন-হাদিসে কী বলা আছে? রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
  • চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হেফাজত নেতাকর্মীদের অবরোধ

    চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হেফাজত নেতাকর্মীদের অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতা নিহত হয়েছেন।

    এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

    তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা নিহতের ঘটনায় কিছু সমর্থক সড়ক অবরোধ করে রেখেছে। আমরা আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

    নিহত সোহেল চৌধুরী বাড়ি সন্দ্বীপে। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। 

    তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

    এর আগে মঙ্গলবার রাউজান উপজেলার নবীনসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান হেফাজত নেতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন