শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে

    মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রেথিয়ন পাকিস্তানকে অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। সম্প্রতি এক চুক্তি সংশোধনের মাধ্যমে ইসলামাবাদকে নতুন ক্রেতা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজ। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
    রেথিয়নকে ৪১.৬ মিলিয়ন ডলারের অতিরিক্ত চুক্তি দেয়া হয়েছে। এটি আগের চুক্তির একটি সংশোধিত সংস্করণ। এই সংশোধনীতে উন্নত সি৮ এবং ডি৩ সংস্করণের আমরাম ক্ষেপণাস্ত্র এবং তার উৎপাদন অন্তর্ভুক্ত আছে। বিবৃতিতে বলা হয়, এই সংশোধনের মাধ্যমে মোট চুক্তির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২.৪৭০৭ বিলিয়ন ডলার থেকে ২.৫১২৪ বিলিয়ন ডলারে। কাজটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে সম্পন্ন হবে এবং ২০৩০ সালের ৩০ মে শেষ হওয়ার কথা।

    চুক্তিতে আরও উল্লেখ করা হয়, এই প্রকল্পে বৃটেন, পোল্যান্ড, পাকিস্তান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব, ইতালি, নরওয়ে, স্পেন, কুয়েত, সুইডেন, তাইওয়ান, লিথুয়ানিয়া, ইসরাইল, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্কের জন্য বিদেশি সামরিক বিক্রয়  অন্তর্ভুক্ত।
    কয়েক মাসে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক উন্নত হয়েছে। এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ। তিনি পাকিস্তান-ভারত সংঘাতের পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এই উদ্যোগের পর পাকিস্তান সরকার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে।

    সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, ইউএস স্ট্র্যাটেজিক মিনারেলস (ইউএসএসএম) পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ খাতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে খনিজ প্রক্রিয়াজাতকরণ ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। চুক্তি অনুযায়ী, তাৎক্ষণিকভাবে অ্যান্টিমনি, তামা, সোনা, টাংস্টেন এবং রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি শুরু হবে। পাশাপাশি পাকিস্তানে ইউএসএসএম-এর নিজস্ব বহুধাতব রিফাইনারি স্থাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শিল্প ও জ্বালানি চাহিদা পূরণ করবে। ইউএসএসএম যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উৎপাদন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে কাজ করে।

    ওদিকে, পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন  পর্তুগালের মোটা-এনজিল গ্রুপের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব অনুসন্ধানের জন্য একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে। মোটা-এনজিল পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরি সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ও টেকসই উন্নয়নের মাধ্যমে পশ্চিম এশিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন