বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • রাজধানীতে শপিং মলে রাতের আঁধারে ৫০০ ভরি স্বর্ণ চুরি

    রাজধানীতে শপিং মলে রাতের আঁধারে ৫০০ ভরি স্বর্ণ চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।

    বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের দোকানে দুজন ব্যক্তি বোরকা পরে প্রবেশ করে শাটারের তালা কেটে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে।

    জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া ৪০ হাজারের মতো নগদ টাকা ছিল। চোর চক্র সব নিয়ে গেছে।

    রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আসামি শনাক্ত করে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে গোয়েন্দা পুলিশসহ অন্যরাও। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ