শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নোবেল শান্তি পুরস্কার কি পেতে পারেন ট্রাম্প?

    নোবেল শান্তি পুরস্কার কি পেতে পারেন ট্রাম্প?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলে দাবি করেছেন তিনি। এই পরিস্থিতিতে শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে।

    তার আগেরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা আছে ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট!

    শান্তিতে নোবেল পুরষ্কার ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

    এর আগেরদিন বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প আরও একবার দাবি করেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন। ওই তালিকায় রয়েছে ভারত-পাক যুদ্ধও।

    এছাড়া আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। 

    নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার কোনও ধারণা নেই’। 

    তিনি জানান,কী ভাবে তারা সাত যুদ্ধ থামিয়েছেন, তা ব্যাখ্যা করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে’। 

    তবে এত কিছু দাবি করার পরেও নিজের নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে খুব একটা নিশ্চিত নন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো ওরা (নোবেল কমিটি) আমাকে এটা না-দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।’

    নোবেল কমিটির ওপর ট্রাম্পের ক্ষোভ নতুন নয়। এর আগেও তিনি বলেছিলেন, ‘ওরা (নোবেল কমিটি) আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ, এটা কেবল উদারপন্থিদের দেওয়া হয়।’


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন