শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • এআই ব্যবহার করে সহপাঠির অশ্লীল ছবি বানানোর অভিযোগে ছাত্র সাসপেন্ড

    এআই ব্যবহার করে সহপাঠির অশ্লীল ছবি বানানোর অভিযোগে ছাত্র সাসপেন্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তরুণী শিক্ষার্থীদের অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করা একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। এর ফলে মেয়েরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। সম্প্রতি এক কলেজ কর্তৃপক্ষ এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে সহপাঠিনীদের অশ্লীল ছবি তৈরির অভিযোগে সাসপেন্ড করেছে।

    সম্প্রতি ভারতের ছত্তীসগঢ়ে নব রায়পুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কলেজে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের ল্যাপটপ ও মোবাইল থেকে উদ্ধার হয়েছে হাজারের বেশি বিকৃত ছবি ও ভিডিও।

    তৃতীয় বর্ষের ওই ছাত্র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী এবং বিলাসপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, এআই-এর মাধ্যমে ৩৬ জন সহপাঠিনীর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ধাঁচে তৈরি করেছেন তিনি।

    অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মূলত, নারী সদস্যদের নিয়ে গঠিত ওই কমিটি অভিযোগকারিণীদের ও তাদের অভিভাবকদের বক্তব্য নিচ্ছেন। অভিযুক্তের ঘর থেকে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ।

    কলেজের রেজিস্ট্রার শ্রীনিবাস বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। গোপনীয়তা রক্ষা ও সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে।

    প্রাথমিকভাবে দেখা গেছে, ডিভাইসগুলোতে কলেজের মেয়েদের হাজারের বেশি বিকৃত ছবি রয়েছে। এসব ছবি বা ভিডিও বাইরে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও থানায় আনুষ্ঠানিক অভিযোগ হয়নি।

    বিশেষজ্ঞদের মতে, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এখন ভয়াবহ সামাজিক হুমকি। বিশেষ করে নারীদের গোপনীয়তা রক্ষায় নতুন করে আইন ও সচেতনতা প্রয়োজন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন