শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভেনেজুয়েলার রাজনীতিক মাচাদো পেলেন শান্তিতে নোবেল

    ভেনেজুয়েলার রাজনীতিক মাচাদো পেলেন শান্তিতে নোবেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অসাধারণ অবদানের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন দেশটির এই বিরোধী নেত্রী। দীর্ঘদিন ধরে তিনি গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন। খবর ইউরো নিউজের।

    নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে এক ঘোষণায় জানায়,‘ভেনেজুয়েলায় গণতন্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।’ 

    কমিটি আরও জানায়,‘তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।’

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও শান্তিতে নোবেল প্রাপকের সম্ভাব্য তালিকায় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি পেলেন ৫৮ বছর বয়সী এই নারী নেত্রী।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সুইডিশ শিল্পপতি ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। তিনি ১৮৯৬ সালে মারা যান।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন