শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের আশা ভঙ্গ, ব্যাখ্যা দিল নোবেল কর্তৃপক্ষ

    ট্রাম্পের আশা ভঙ্গ, ব্যাখ্যা দিল নোবেল কর্তৃপক্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কারের দাবি জানানো এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে মনোনয়নের পরও কেন তিনি বিজয়ী হতে পারেননি—এ প্রশ্নের জবাব দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ফ্রাইডনেস স্পষ্টভাবে জানান, কোনো ধরনের বাহ্যিক চাপ, প্রচারণা বা গণমাধ্যমের উত্তেজনা নোবেল কমিটির সিদ্ধান্তকে একেবারেই প্রভাবিত করে না।

    শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল বিজয়ী ঘোষণার পর এক সাংবাদিক ট্রাম্পের নাম বাদ পড়া এবং আন্তর্জাতিক মহল থেকে আসা চাপ নিয়ে প্রশ্ন তোলেন। 

    জবাবে চেয়ারম্যান ফ্রাইডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে এই কমিটি নানা প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে এবং প্রতি বছর হাজার হাজার চিঠিও পাওয়া যায়। তবে আমরা কেবল এই পুরস্কারটির প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই, এসব কিছু আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন