শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বৃষ্টিতে মেক্সিকোতে নিহত ৩০

    বৃষ্টিতে মেক্সিকোতে নিহত ৩০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির ফলে বহু স্থানে ভূমিধস হয়েছে, নদীগুলো উপচে পড়েছে এবং কিছু পৌরসভায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

    হিদালগোতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক হাজারের বেশি বাড়ি এবং শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে। পুয়েবলার গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা জানিয়েছেন, ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ। ভেরাক্রুজে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম টুইটারে জানিয়েছেন, আমরা জনগণকে সহায়তা করতে, সড়ক খুলে দিতে এবং বিদ্যুৎ সেবা পুনরুদ্ধারে কাজ করছি। জরুরি সহায়তাকর্মীরা হাঁটু-সমান পানির মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

    নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পোজা রিকা শহরে প্রবল পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫,৪০০ জন কর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন