শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অ্যালার্জি দূরে রাখতে খাদ্যতালিকায় ৫ খাবার 

    অ্যালার্জি দূরে রাখতে খাদ্যতালিকায় ৫ খাবার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যেকোনো বয়সের মানুষ অ্যালার্জির সমস্যায় ভোগতে পারে। এটি শুধু একটি রোগ নয়, কখনও কখনও অন্য রোগের লক্ষণও হতে পারে। ত্বক, খাদ্যনালী, শ্বাসনালী বা চোখের অঙ্গ আক্রান্ত হলে উপসর্গ মারাত্মক হতে পারে।

    অ্যালার্জি প্রতিরোধে খাদ্যাভাসে কিছু পরিবর্তন কার্যকর হতে পারে। পুষ্টিবিদরা নিয়মিত ৫ ধরনের খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

    ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজি
    ভিটামিন-সি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট এবং হিস্টামিন নিঃসরণ কমায়, যা অ্যালার্জির উপসর্গ হ্রাস করে। আমলকী, কমলালেবু, স্ট্রবেরি, কিউই, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকোলি।

    ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ
    EPA ও DHA শরীরে প্রদাহ কমায় এবং অ্যালার্জির উপসর্গ হ্রাসে সহায়ক। স্যালমন, টুনা, ম্যাকেরেল, আখরোট, ফ্ল্যাক্সসিড (তিসি বীজ)।

    হলুদ
    হলুদের সক্রিয় উপাদান কারকিউমিন অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অ্যালার্জিক। কাঁচা হলুদের সঙ্গে চারটি গোলমরিচের দানা মিশিয়ে খালিপেটে খান।

    প্রোবায়োটিকস
    প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
    টক দই, কেফির, বাটারমিল্ক।

    কুয়ারসেটিন যুক্ত খাবার
    কুয়ারসেটিন প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিন হিসেবে কাজ করে এবং অ্যালার্জির প্রদাহ কমায়। লাল পেঁয়াজ, আপেল (খোসা সহ), আঙুর, বেরি, ব্রকোলি, গ্রিন টি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন