শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মিশরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাতারের তিন কূটনীতিকের প্রাণহানি

    মিশরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাতারের তিন কূটনীতিকের প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিশরের পর্যটন শহর শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত এবং দুজন আহত হয়েছেন।

    আল-কাহেরা নিউজ জানায়, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন পাঁচজন কাতারি নাগরিক এবং একজন মিশরীয় চালক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন কূটনীতিকের মৃত্যু হয়। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে বলে জানানো হয়েছে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন।

    দুর্ঘটনার আগে কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনায় কয়েক মাস ধরে কাজ চলছিল।

    এদিকে সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এতে ২০টিরও বেশি দেশের নেতাদের অংশ নেওয়ার আশা করা হচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন