শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আফগানিস্তান দাবি, পাল্টা হামলায় নিহত ৫৮ পাকিস্তানি সেনা

    আফগানিস্তান দাবি, পাল্টা হামলায় নিহত ৫৮ পাকিস্তানি সেনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পাল্টা আক্রমণে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, দাবি করেছে কাবুল। এ তথ্য দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

    রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে এবং অভিযানে ৫৮ জন পাক সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩০ জন সেনা।

    আফগানিস্তানের সমস্ত সীমান্ত রেখায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে বলেও জানান তিনি। তবে হতাহতের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এর আগে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান চালিয়ে ১৫ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।

    অন্যদিকে পাকিস্তানের দাবি করেছে, তালেবান বাহিনীর সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে ১৯টি চেকপোস্ট দখল এবং বহু চেকপোস্ট ধ্বংস করেছে তাদের বাহিনী। শনিবার রাতভর এ হামলায় কয়েক ডজন তালেবান ও সশস্ত্র বন্দুকধারী নিহতও হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।

    পাকিস্তান আগে থেকেই আফগান কর্তৃপক্ষকে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। ইসলামাবাদ বলেছে, এই গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যন্তরে মারাত্মক হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন