বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • সংস্কার আন্দোলনেই জন্ম বিএনপির: ফখরুল

    সংস্কার আন্দোলনেই জন্ম বিএনপির: ফখরুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কেউ বলছেন বিএনপি সংস্কার মানে না। আসলে বিএনপিই সংস্কারের জন্মদাতা।

    তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবের পতনের পর শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশকে নতুন পথে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিতে সেই সংস্কারের পূর্ণ রূপরেখা উপস্থিত আছে।

    রাজধানীর ডিআরইউ মিলনায়তনে রোববার এক 'স্মরণসভা'য় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

    তিনি বলেন, আমরা সব সময়ই সংস্কারের পক্ষে। যারা বলতে চান আমরা সংস্কারের বিপক্ষে, তারা অপরাজনীতি করছেন।

    মির্জা ফখরুল বলেন, যে কেয়ারটেকার সরকার নিয়ে এতোকিছু সেটিও আমরাই প্রবর্তন করেছি।

    প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে—এ অভিযোগ করে তিনি বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়।

    সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড, ফরিদুজ্জামান ফরহাদসহ সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন