বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • এবি পার্টি ঘোষণা করতে যাচ্ছে ১০০ আসনের প্রার্থী তালিকা

    এবি পার্টি ঘোষণা করতে যাচ্ছে ১০০ আসনের প্রার্থী তালিকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করা হবে।

    একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে দলটি জানিয়েছে।

    রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন। 

    দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চুড়ান্ত করা হয়।

    মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। 

    দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

    এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন‍্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন