শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান সেনারা

    আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান সেনারা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সীমান্তে রাতভর ব্যাপক সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান সেনারা পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। আফগান কর্মকর্তারা জানান, কাবুলে ঘটে যাওয়া হামলার জবাব হিসেবে পাকিস্তানি সেনাদের ওপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সংঘর্ষের পর আজ রোববার সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যার দাবি করেছেন। এছাড়া পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখলের দাবিও করেছেন তিনি।

    এরপরই আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় ইসলামাবাদ। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের ‘আগ্রাসনের’ যথার্থ জবাব দেওয়া হয়েছে। এছাড়া আফগানদের ‘বিনা উস্কানির’ হামলার জবাবে ভারী গোলাবর্ষণ করা হয়েছে।

    বার্তাসংস্থা রয়টার্সকে পাক কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে প্রধান দুটি সীমান্ত ক্রসিং তোরখাম এবং চামান রোববার সকালেই বন্ধ করে দেওয়া হয়। এছাড়া খারালচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানের মতো ছোট সীমান্তও বন্ধ রাখা হয়েছে।

    সীমান্ত ক্রসিং বন্ধের ব্যাপারে আফগানিস্তান এখনো কোনো মন্তব্য করেনি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাদের অপারেশন শেষ হয়েছে।

    স্থল পরিবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, তাদের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তের ওই পাড়ে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে আফগানিস্তান। যদিও কাবুল এ দাবি সব সময় প্রত্যাখ্যান করে আসছে।

    গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নেতাকে লক্ষ্য করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি হামলায় নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।

    টিটিপির লক্ষ্য পাকিস্তানের বর্তমান সরকারকে উৎখাত করে সেখানে কট্টর ইসলামি শাসন কায়েম করা। ধারণা করা হয় আফগান তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন